বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা !

আনিসুর রহমান,সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  :

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে সিএনজি ও অটোরিকশা পার্কিং এবং সড়ক দখলের অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা এবং সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের এলোমেলো পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে বিশেষ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ বিভিন্ন পরিবহনের অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোগড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews