বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা সিলেটে বিশ^কাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ! মনোহরদীতে দিনমজুরের বাড়ি ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কলেজছাত্রীকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা ! রংপুরের ‘মর্নেয়া ইউনিয়নে গেদী বাহিনীর’ মাদকের থাবায় অতিষ্ঠ গ্রামবাসী গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে গ্রিল মিস্ত্রির নিহত ! আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ! এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা ! দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ। কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ! জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন !

মনোহরদীতে দিনমজুরের বাড়ি ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কলেজছাত্রীকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মনোহরদীতে দিনমজুরের বাড়ি ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কলেজছাত্রীকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা !

 

ফালু মিয়া,নরসিংদীর :

নরসিংদীর মনোহরদীতে এক দরিদ্র দিনমজুরের বসতবাড়ির সীমানা কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য (মেম্বার) ও তার সহযোগীদের বিরুদ্ধে। একই সঙ্গে ওই পরিবারের কলেজপড়ুয়া এক মেয়েকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে বাড়িঘর ভাঙচুর ও মাটি কাটে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলার লেবুতলা এলাকার দিনমজুর হানিফা মিয়ার কলেজপড়ুয়া মেয়ের প্রতি দীর্ঘদিন ধরে কুনজর দিয়ে আসছিলেন স্থানীয় শফিক মেম্বার। একাধিকবার নিজের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে শফিক মেম্বার ও তার সহযোগীরা হানিফা মিয়ার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৮ জুন (২০২৬) ভুক্তভোগী হানিফা মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে শফিক মেম্বার (৪৫)-সহ হিমেল (৪০), আবুল হোসেন (৪০), রাসেল (৩৫), মোশারফ (৩০), রাব্বি (২০), রবি (৪৫), শাহীন (২৫), তুহিন (২০), জুবায়ের (২২), হোসেন (২২), বাচ্চু (৩০), খোকন (৪৫) ও হাবিজুল (৫৩)-সহ ১৪ জনকে বিবাদী করা হয়। ভুক্তভোগী হানিফা মিয়া অভিযোগ করে বলেন, “থানায় অভিযোগ করার পর বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শফিক মেম্বারের নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে আমার বসতবাড়ির উঠানের মাঝখান দিয়ে মাথাসমান গভীর করে মাটি কেটে ফেলে এবং বাড়ির সীমানা ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে।” বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, চরম নিরাপত্তাহীনতার কারণে হানিফা মিয়া তার কলেজপড়ুয়া মেয়েকে নিজের বাড়িতে রাখতে পারছেন না। বখাটে ও প্রভাবশালীদের ভয়ে মেয়েটিকে অন্যত্র সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন তিনি। বর্তমানে পুরো পরিবারটি চরম আতঙ্ক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত শফিক মেম্বার ও তার সহযোগীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অবরুদ্ধ ও আতঙ্কিত ভুক্তভোগী পরিবারটি জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews