রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬



জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন !

স্টাফ রিপোর্টার

প্রবাসে কর্মী পাঠানোর নামে ১ কোটি ১০ লাখ টাকা গ্রহণ করে জাল ভিসা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মোঃ রনি এবং মোঃ আসাদুজ্জামান চৌধুরী মুক্তা, ওয়াহিদা চৌধুরী (উভয়ের পিতা: মৃত ওহেদুজ্জামান চৌধুরী, মাতা: মিসেস সালমা চৌধুরী, ঠিকানা: কাশিপুর, নবাবগঞ্জ, ঢাকা) বিদেশে কর্মী পাঠানোর আশ্বাস দিয়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ১০ লাখ টাকা গ্রহণ করেন। পরে তারা ভুক্তভোগীদের জাল ভিসা প্রদান করেন বলে অভিযোগ করা হয়। বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতারণার শিকার ভুক্তভোগীদের অর্থ ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে মোঃ সরোয়ার হাসান বক্তব্য রাখেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews