বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা সিলেটে বিশ^কাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ! মনোহরদীতে দিনমজুরের বাড়ি ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কলেজছাত্রীকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা ! রংপুরের ‘মর্নেয়া ইউনিয়নে গেদী বাহিনীর’ মাদকের থাবায় অতিষ্ঠ গ্রামবাসী গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে গ্রিল মিস্ত্রির নিহত ! আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ! এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা ! দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ। কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ! জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন !

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে গ্রিল মিস্ত্রির নিহত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে গ্রিল মিস্ত্রির নিহত !

 

 তাজুল ইসলাম,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশার চালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান ওই মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী তাকে বুকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews