শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬



একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় জনসচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে একটি পুশ-ইন চেষ্টাকেও আমরা সফল হতে দেব না। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি স্থানীয় শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে প্রায় শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews