বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা সিলেটে বিশ^কাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ! মনোহরদীতে দিনমজুরের বাড়ি ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কলেজছাত্রীকে নিয়ে চরম নিরাপত্তা শঙ্কা ! রংপুরের ‘মর্নেয়া ইউনিয়নে গেদী বাহিনীর’ মাদকের থাবায় অতিষ্ঠ গ্রামবাসী গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে গ্রিল মিস্ত্রির নিহত ! আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ! এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা ! দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ। কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ! জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন !

জিএমপির অভিযানে ভুয়া এসআই গ্রেপ্তার !

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

জিএমপির অভিযানে ভুয়া এসআই গ্রেপ্তার: ৩টি চোরাই মোটরসাইকেলসহ বিপুল মালামাল উদ্ধার !

এমদাদুল হক ,গাজীপুরঃ

গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল ও জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রুবেল খাঁ (২৮) নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই মো. হারিছুর রহমানের নেতৃত্বে একটি দল গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার আবুল কালাম আজাদের বাড়ির একটি ভাড়া বাসা থেকে রুবেল খাঁকে আটক করা হয়। আটকের পর তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি কিবোর্ড, মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত মাস্টারকি, হেলমেট, ওয়াকিটকি সেট, পুলিশ ভেস্ট, হ্যান্ডকাফ, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তল কভার এবং বিভিন্ন সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ভুয়া পুলিশ পরিচয়পত্র, বিআরটিএ-এর জাল সিলমোহর, জাল ই-রেজিস্ট্রেশন কার্ড ও জাল কর পরিশোধ সনদসহ বিভিন্ন জালিয়াতির আলামত জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা এবং টাঙ্গাইল সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ। গাছা থানা পুলিশ জানায়, রুবেল খাঁ প্রকৃতপক্ষে কোনো সরকারি কর্মকর্তা নন। তিনি পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। একই সাথে জাল সিলমোহর ও ভুয়া নথিপত্র তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা এবং চোরাই মালামাল চক্রের সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় রুবেল খাঁর বিরুদ্ধে গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews