বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার ! দিন দিন বেড়েই চলেছে মাদক কারবারী, সেই সাথে বাড়ছে মাদক সেবন কারী। ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি ! মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রিপন মিয়া কারাগারে ! ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ ! কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ ! জিএমপির অভিযানে ভুয়া এসআই গ্রেপ্তার ! দিনাজপুরে হোটেল থেকে ৪ ডাকাত গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার ! ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান ! কর্মী সংকটে মোবারকগঞ্জ চিনিকল !

মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রিপন মিয়া কারাগারে !

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রিপন মিয়া কারাগারে !

এ কে সরকার, মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আলগী (পূর্বপাড়া) এলাকায় চায়ের দোকানে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রিপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ জুলাই) তাকে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এ হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মেঘনা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টহল দল উপজেলার আলগী বিলপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ভাওরখোলা-চন্দনপুর সড়কের পাশে রিপন মিয়ার চায়ের দোকানে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে রিপন মিয়ার দোকানের ক্যাশবক্স তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী তার বিরুদ্ধে মেঘনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে দাখিল করা পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে রিপন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন উল্লেখ করে আদালতের কাছে আবেদন করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশের সিডিএমএস ও থানার রেকর্ড পর্যালোচনায় রিপন মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২০১২ সালের একটি অগ্নিসংযোগ ও চুরিসহ বিভিন্ন অভিযোগের মামলা এবং ২০২২ সালের মারামারি, হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও অন্যান্য অভিযোগে দায়ের করা একটি মামলার তথ্য রয়েছে। এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews