বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

দিন দিন বেড়েই চলেছে মাদক কারবারী, সেই সাথে বাড়ছে মাদক সেবন কারী।

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

দিন দিন বেড়েই চলেছে মাদক কারবারী, সেই সাথে বাড়ছে মাদক সেবন কারী।

নুর মোঃ আল উসমান হিরা,শেরপুর:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অন্তর্গত ১০ নং যোগানিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড জারুয়ারপাড় এলাকায় রীতিমতো চলছে মাদক কারবারী। এর মধ্যে অন্যতম হিরোইন এবং গাঁজা ব্যবসা এবং এর সেবন কারী। বাড়ছে অনলাইনে জুয়া। সেবনকারীরা নেশার টাকা জোগাড় করতে চাঁদাবাজী, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জরিয়ে পড়ছে। এসকল অপরাধমূলক কাজের জন্য এলাকাবাসীর নাভিশ্বাস উঠেছে। প্রতিনিয়ত চুরি যাচ্ছে, গরু, ছাগল, হাঁস, সাবমার্সেবল পাম্প, বৈদ্যুতিক তার সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দান বাক্স। এলাকার যুব সমাজকে রক্ষা করতে স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিলেও প্রশাসনের অসহযোগীতার কারনে সফল হয়ে উঠতে পারে নি। অনেক শালিস বিচার করেও কোন ফায়দা হয় নি। এমতাবস্থায়, সমাজ ব্যবস্থা এবং যুব সমাজকে রক্ষা করতে প্রয়োজন প্রশাসনের তৎপরতা। এ এলাকার অবিভাবক শেরপুর-২ আসনের এমপি মহোদয় জনাব ফাহিম চৌধুরীর উদ্যোগ এবং প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেলে রক্ষা পেতে পারে এ সমাজ, শান্তি ফিরতে পারে এলাকার মানুষের ঘরে। মানুষের জীবন হয়ে উঠতে পারে নিরাপদ। ঠেকাও মাদক জুয়া, বাঁচাও দেশ। গড়ে তোল সুস্থ সবল সোনার বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews