শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার !

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬



জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার !

আবু রায়হান,জয়পুরহাট : 

জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শ্রী শ্যামল (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ জুলাই ) দুপুর ৩ টার দিকে আক্কেলপুর পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের বিহারপুর পূর্ব পাড়ায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত শ্যামল আক্কেলপুর থানার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারপুর পূর্ব পাড়া গ্রামে অবস্থিত শ্রী শ্যামলের নিজস্ব ফার্মেসির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলা গয়েন্দা শাখার পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এই ঘটনায় আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের ব্যবসায়ী ও কারবারী বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews