বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রিপন মিয়া কারাগারে ! ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ ! কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ ! জিএমপির অভিযানে ভুয়া এসআই গ্রেপ্তার ! দিনাজপুরে হোটেল থেকে ৪ ডাকাত গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার ! ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান ! কর্মী সংকটে মোবারকগঞ্জ চিনিকল ! নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী ২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার: সোনারগাঁয়ে যুবক গ্রেপ্তার !

২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার: সোনারগাঁয়ে যুবক গ্রেপ্তার !

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার: সোনারগাঁয়ে যুবক গ্রেপ্তার !

আনিসুর রহমান, সোনারগাঁ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ২টা ২০ মিনিটে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের হরিগঞ্জ (আনন্দ বাজার) এলাকার হরিগঞ্জ মোড় পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকাসহ মো. বিল্লাল ওরফে ছোট বিল্লাল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সোনারগাঁ উপজেলার দামোদরদী (ডাকঘর: আনন্দ বাজার) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে, সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য বা মামলা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews