বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে রেলি ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে রেলি ।

আব্দুস সালাম, দিনাজপুর  :

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর আত্মত্যাগ স্মরণ ও ১৭১তম সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। সিধু-কানু’র চেতনায় প্রতিষ্ঠিত হোক আদিবাসীদের অধিকার এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ৩০ জুন ২০২৬ মঙ্গলবার দিনব্যাপী দিনাজপুর সদরের সুইহারি মির্জাপুর খ্রিষ্টান পাড়ায়, জীবন্ত নৌকো আদিবাসী সংগঠনের উদ্দ্যোগে বিনা মূল্যে গাছের চারা বিতরণসহ নানা আয়োজন করা হয়। এদিনেই ব্রিটিশ শাসক ও তাদের এ দেশীয় দালাল, মহাজন, জমিদার শ্রেণির কবল থেকে মুক্তির আকাঙ্খায় সাঁওতাল -কৃষক-জনতা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানু। দিবসটি স্মরণে জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনটি নানা কর্মসূচি পালন করে এতে অংশ নেয় সংগঠনের কয়েক শতাধিক সদস্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামের সাধারণ মানুষ। কর্মসূচির মধ্যে ছিল সংক্ষিপ্ত সমাবেশ, শোভাযাত্রা নিয়ে সিধু-কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে সভাপতিত্ব করেন জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিমান মুর্মু, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাবণ কিস্কু, মেরি হেমব্রম, আন্তনিয়াতা মার্ডি,অর্পি না ইতি সরেন, যীশুপিনা হেমরম, সেবাস্টিয়ান সরেনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews