মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ গোবিন্দগঞ্জে ১৭১তম হুল দিবসের সমাবেশে বক্তারা ‎সাঁওতালরা আজও অধিকার থেকে বঞ্চিত ​হোটেল শ্রমিকনেতা বাদশা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ! টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে জোন কাপের শিরোপা বোয়ালখালীর ! সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ! মুক্তিপণের দাবীতে অপহৃত ৪ তরুণ উদ্ধার গভীর সমুদ্রে  ট্রলারের  ইঞ্জিন  বিকল, ভাসতে থাকা ১০ জেলে উদ্ধার! সাংবাদিকতার মানোন্নয়নে বাউফলে ‘অপসাংবাদিকতা রোধে করণীয়’ শীর্ষক সভা রায়পুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে জোন কাপের শিরোপা বোয়ালখালীর !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে জোন কাপের শিরোপা বোয়ালখালীর !

হাসান মোর্শেদ,দীঘিনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে কবাখালী ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী ইউনিয়ন একাদশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতি ছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এছাড়া জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নেপোলিয়ন চাকমা এবং সেরা গোলরক্ষক হন মো. হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, খেলাধুলা সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews