মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ গোবিন্দগঞ্জে ১৭১তম হুল দিবসের সমাবেশে বক্তারা ‎সাঁওতালরা আজও অধিকার থেকে বঞ্চিত ​হোটেল শ্রমিকনেতা বাদশা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ! টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে জোন কাপের শিরোপা বোয়ালখালীর ! সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ! মুক্তিপণের দাবীতে অপহৃত ৪ তরুণ উদ্ধার গভীর সমুদ্রে  ট্রলারের  ইঞ্জিন  বিকল, ভাসতে থাকা ১০ জেলে উদ্ধার! সাংবাদিকতার মানোন্নয়নে বাউফলে ‘অপসাংবাদিকতা রোধে করণীয়’ শীর্ষক সভা রায়পুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

গোবিন্দগঞ্জে সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
গোবিন্দগঞ্জে সাপমারা ইউপিতে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
 তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)  :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলববার (৩০ জুন) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি উপজেলার কাটামোড় এলাকায় ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন| বাংলাদেশ রাস্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. ছামিউল আলম রাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বাংলাদেশ কৃষক সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ক্ষেত মজুর সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন মিয়া, ভূমিহীন আন্দোলনের স্থানীয় নেতা আতোয়ার রহমান সাবু ও হাজী নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ| মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে সাবেক চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়| পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি| এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের দায়িত্ব পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে|
বক্তাদের দাবি, নির্ধারিত চেয়ারম্যান না থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মনিবন্ধনসহ নানা সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে| এছাড়া সরকারের প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়ন প্রক্রিয়াও স্থানীয় নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়ছে| মানববন্ধনে বক্তারা আরও জানান, চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় চারজন প্রার্থী নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়েন| ফলে একজন মাত্র ˆবধ প্রার্থী অবশিষ্ট রয়েছেন| তাই এনামুল হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান তারা| মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ – দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা হুঁসিয়ারী উচ্চারণ করে বলেন, ২০২৪ সাল থেকে বিভিন্ন দপ্তরে আবেদন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত আছে| কিন্তু সংশ্লিষ্টরা অদ্যবধি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি| ফলে দ্রুত গেজেট প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews