শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬



সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা !

আনিসুর রহমান সোনারগাঁ :

২৯ জুন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি চুন কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে টিপুরদী এলাকায় দুটি চুন কারখানা পরিচালনা করে আসছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক্সকাভেটরের সাহায্যে কারখানার স্থাপনা ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালে কারখানা পরিচালনায় সহযোগিতার দায়ে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews