শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬



হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সোলাইমান, হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। Learning Acceleration in Secondary Education (LAISE) Project-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আজকের একটি গাছ আগামী দিনের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং বিদ্যালয়ভিত্তিক সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অতিরিক্ত ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. একরামুল হক ও সাইদুল ইসলাম। বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রুমা দেবী ও শিফা ম্যাডাম। সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews