শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
DinajpurTV |



গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা !
তাজুল ইসলাম,গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগম (৫৫) কে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ আলীকে আটক করে পুলিশের সোর্পদ করেছে জনতা। ২৯ জুন সোমবার বিকেলে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর  গ্রামের এ ঘটনা ঘটে।  আটক বিরাজের বাড়ী পার্শ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনী গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র।  আর স্ত্রী দুলালি বেগম তালুক কানুপুর ইউনিয়নের  চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা।  পারিবারি কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাট ক্ষেতে আত্মগোপন করার চেষ্টা করলে জনতা ধাওয়া করে আটক করে পুলিশে সোর্পদ করে।
স্থানীয়রা জানান এর আগে  প্রায় ১০/১২ বছর আগে বিরাজ তার স্বাশুড়ী সেলিনা বেগমকে একই ভাবে হত্যা করেছিল। এ মামলায় কারাগারে আটক থাকা কালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনের ছেড়ে নিয়ে আসে। এরপর আজ তারই ছুরিকাত করে মায়ের মতই স্ত্রী দুালালি বেগমও নিহত হতে হলো।
 গোবিন্দগঞ্জ থানার অফিসার  ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন জনতার সহায়তায় অভিযুক্ত স্বামী বিরাজ কে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে  থানায় আনা হয়েছে । মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews