সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প ! গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ ! সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কালীগঞ্জে প্রায় দুই হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় প্রাণ ফিরে পেল, মুখে স্বস্তির হাসি হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ, গ্রেপ্তার ২ ! মেঘনায় জেলা পরিষদের ডাকবাংলো ও অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে প্রশাসক মোস্তাক মিয়া শ্রীবরদীতে পাকা রাস্তার অভাবে সীমান্ত জনপদে চরম ভোগান্তি ! নওগাঁ সীমান্তে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প !

মোহাম্মদ  আমিন আল্লাহ  আমিন,কক্সবাজার  :

বর্তমানে  বাংলাদেশ  সরকার মেগা প্রকল্পের   পরিবর্তে মানুষের  জীবনমান উন্নয়ন ,  কর্মসংস্থান ও দারিদ্র্য  বিমোচনে  সামাজিক ও জনকল্যাণমুলক কর্মসূচিতে দিচ্ছে  বেশি  গুরুত্ব। এরই অংশ  হিসেবে  নিজ নির্বাচনী আসনের রাস্তাঘাট সংস্কার ও গ্রামীন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে  এক অভুতপুর্ব পরিবর্তনে সুচনা করেছেন  কক্সবাজার ৩ সদর,রামু,ঈদগাঁও আসন থেকে  নির্বাচিত  সংসদ  সদস্য ও বিএনপির কেন্দ্রীয়  মৎস্য  বিষয়ক সম্পাদক  লুৎফর  রহমান  কাজল। নির্বাচনের শপথ  গ্রহনের  পর থেকেই তার নির্বাচনী এলাকায় সরেজমিনে  পরিদর্শন করে স্হানীয়  জনগণের  সাথে  সরাসরি  মতবিনিময়ের  মাধ্যমে  বিদ্যমান সমস্যগুলো চিহ্নিত  করে আসছেন  তিনি।এরই ধারাবাহিকতায়  সরাসরি  বরাদ্ধের মাধ্যমে  রাস্তাঘাঠও অবকাঠামো  উন্নয়ন,  শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, তৃণমূলের  স্ব্যাস্হ্যসেবা নিশ্চিতকরন,  ধর্মীয় উপাসনালয়ের  সংস্কার ও সর্বোপরি  গ্রামীণ  জনগোষ্ঠীর  অর্থ  সামাজিক  উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন  তিনি। এমপি  কাজলের  দাপ্তরিক  সূত্র জানায়, আর্থিক  অনুদানেরন অনুকূলে  বিগত মাত্র  তিন মাসে কক্সবাজার পৌরসভা, সদর,রামু,ও ঈদগাঁও উপজেলার  সুবিধাভোগী  ৬৩৫ টি প্রান্তিক  পরিবারের  মাঝে  ২৮ লক্ষ  ৮৩ হাজার টাকার ক্ষুদ্র  আর্থিক  অনুদান  করা হয়েছে।  একইসাথে  গ্রামীণ  কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কাবিখা  খাদ্যশস্য( চাল,গম) কর্মসূচীর আওতায়  ৮৬ মেট্রিকটন চাল এবং  ৮৮ মেট্রিকটন গম বরাদ্দ  প্রদান করা হয়েছে।  তৃনমুলের টেকসই  উন্নয়নের ধারাকে গতিশীল  করতে স্হানীয়  সরকার  প্রকৌশল  অধিদপ্তরের ( এলজিইডি অধীনে  পরিচালিত  সিএসআইডিপি প্রকল্পের  ৬ কোটি ৬৩ লক্ষ টাকা  দূর্যোগ ব্যবস্হাপনাও ত্রান মন্ত্রণালয়ের  অধীনে  কাবিখা প্রকল্পের   তিন কিস্তিতে  ১ কোটি ৪৩ লক্ষ  টাকা এবং  বিডিপি  প্রকল্পের  ১ কোটি  ৬ লাখ  টাকাসহ সর্বমোট  ১১ কোটি  ৪৯ লক্ষ  ৩ হাজার টাকার একটি  বিশাল তহবিল  সুনির্দিষ্ট  কিছু  জনকল্যাণমুলক প্রকল্পের  বিন্যাস করা  হয়েছে।  এ বিশেষ  বরাদ্দের  আওতায়  নিজের নির্বাচনী এলাকার  ১২৩ টি  মসজিদ,  ৫৮টি কবরস্থান, ৩৯ টি মন্দির, ২২ টি বৌদ্ধ  বিহার,,৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৯ টি  সামাজিক  প্রতিষ্ঠান,ও ৪৩ টি গ্রামীণ  সড়ক সংস্কারও পুননির্মাণের কাজ  গুরুত্বের  সাথে  বাস্তবায়ীত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews