মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

সরকার বাঁকা পথে এসেছে আমরা রাজপথে আন্দোলনে যাচ্ছি  এনসিপির মূখ্য সমন্বয়ক

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

সরকার বাঁকা পথে এসেছে আমরা রাজপথে আন্দোলনে যাচ্ছি  এনসিপির মূখ্য সমন্বয়ক

আলী উবায়েদ ইমন,মৌলভীবাজার  :

সরকারের ব্যাপক সফলতা বিরোধিতার জন্য বিরোধিতা নাকি বিরোধী দলের জন্য বিরোধিতা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন পাটুয়ারী বলেছেন সরকার বাকা পথ দিয়ে ক্ষমতায় এসেছে আমরা সরকারকে বলে দিয়েছি প্রতিটি বিভাগে সভা করে সরকাররে পদত্যাগের আন্দোলন করবো।  মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বড়লেখা সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  এ উপলক্ষে রোববার (২৮ জুন) বিকেলে বড়লেখা উপজেলা ১১ দলীয় জোটে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  এর আগে বিকেলে বড়লেখায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী । কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে বড়লেখা বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বড়লেখা জামে মসজিদ চত্বরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ভারতের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় পুরো মসজিদ চত্বর এলাকা ‘দিল্লী না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘গোলামী না আজাদী—আজাদী, আজাদী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে বিকেল ৫ টায় বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ১১ দলের জোটের ভূমিকা, গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ওপর বিস্তারিত দিক-নির্দেশনা দেন। সভায় সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত হত্যা বন্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির মাও এমাদুল ইসলাম মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক তামিম আহমদ খেলাফত মজলিস নেতা এম এম আতিকুর রহমান ছাড়া ও জামায়াতের এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এদিকে বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির পলাশ যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন ও সেচছাসেবক দলের আহবান রায়হান মোঃ মুজিব সদস্য সচিব আব্দুল মালিকের নেতৃত্বে এনসিপির মুখ্য সম্বনয়ক নাসির উদ্দিন পাটুয়ারির উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জবাব দিতে শত শত নেতাকর্মীদের নিয়ে জড়ো হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews