শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫ কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অটোভ্যান চালক সুজন হাওলাদার হত্যার  ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ২, পিবিআই, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রম আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন সেই অন্তর্বর্তীকালীন আদেশে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান

শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া !

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক রাসেল মিয়া।​নির্বাচনী ভাবনা নিয়ে রাসেল মিয়া বলেন,শিল্পী সমিতির নির্বাচনে প্রিয় সহকর্মীদের ভোটে জয়ী হলে আমি আজীবন তাঁদের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাব। পাশাপাশি আমি এটুকু নিশ্চিত করতে পারি, শিল্পীদের ন্যায্য অধিকার কেউ হরণ করতে পারবে না ইনশাআল্লাহ, শিল্পী সমিতি হবে একটি ইনসাফের জায়গা।​নির্বাচনকে ঘিরে বর্তমানে এফডিসিতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন রাসেল মিয়া। সাধারণ শিল্পীদের মাঝেও তাঁকে নিয়ে বেশ ইতিবাচক সাড়া দেখা গেছে। এ নির্বাচনে রাসেল মিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন অভিনেতা জ্যাকী আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে জানতে চাওয়া হলে রাসেল মিয়া বেশ সৌহার্দ্যপূর্ণ মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন,জ্যাকী আলমগীর সাহেব ভালো একজন মানুষ। এফডিসিতে তাঁর দীর্ঘদিনের পথচলা এবং চলচ্চিত্রে তাঁর অনেক অবদান রয়েছে। নির্বাচনে আমি পাস করি বা আমার প্রতিদ্বন্দ্বী জ্যাকী ভাই পাস করুন-যেই আসুক না কেন, আমি খুশি। আমার মূল চাওয়া একটাই,আমরা যে-ই নির্বাচিত হই না কেন, যেন শিল্পী ও চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন হয়। আমরা সবাই যেন একটি নিটোল চলচ্চিত্র পরিবার হয়ে মিলেমিশে থাকতে পারি, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে বিএফডিসি’তে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews