সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ! সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প ! গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ ! সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কালীগঞ্জে প্রায় দুই হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় প্রাণ ফিরে পেল, মুখে স্বস্তির হাসি হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ, গ্রেপ্তার ২ ! মেঘনায় জেলা পরিষদের ডাকবাংলো ও অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে প্রশাসক মোস্তাক মিয়া শ্রীবরদীতে পাকা রাস্তার অভাবে সীমান্ত জনপদে চরম ভোগান্তি !

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ !

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা :

​গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন, নির্বাচন প্রক্রিয়া এবং প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি নিয়ম নীতি বহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে গুরুতর আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নূরজাহান বেগমের বিরুদ্ধে আইন ও বিধিমালা পরিবর্তনের এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পদপ্রার্থী ও অভিভাবক মোছাঃ মর্জিনা আক্তার। এ বিষয়ে প্রতিকার এবং সুষ্ঠু তদন্ত চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃগঠন-২০২৬ খ্রিষ্টাব্দের নির্বাচনী তফসিল অনুযায়ী যথানিয়মে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোছাঃ মর্জিনা আক্তার। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নূরজাহান বেগম তার দাখিলকৃত মনোনয়নপত্রটি ছিঁড়ে ফেলেন এবং তাকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে সম্পূর্ণ বেআইনিভাবে বাধা প্রদান করেন। শুধু তাই নয়, প্রার্থীর সম্মতি ব্যতিরেকেই জোরপূর্বক তার জামানতের ৪,০০০ (চার হাজার) টাকা ফেরত দেওয়া হয়। এর ফলে উক্ত অভিভাবক তার সাংবিধানিক ও আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং সাধারণ অভিভাবকদের মনে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রধান প্রধান বিষয়সমূহ: নির্বাচনী বিধি লঙ্ঘন: নিয়ম মেনে জমা দেওয়া বৈধ মনোনয়নপত্র প্রধান শিক্ষিকা কর্তৃক ছিঁড়ে ফেলা এবং প্রার্থীকে জোরপূর্বক নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া। বয়সসীমা লঙ্ঘন করে ভর্তি: সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম বয়স ৫ বছর (০১/০১/২০২৫ তারিখে) হওয়ার বাধ্যবাধকতা থাকলেও, ৪ বছরের কম বয়সী শিশুদের ভর্তি করানো। কমিটিতে অবৈধ প্রভাব বিস্তার: নিয়মবহির্ভূতভাবে কম বয়সী শিক্ষার্থীর মাতাকে ‘বিদ্যোৎসাহী সদস্য’ পদে মনোনয়ন দিয়ে উপজেলা পর্যায়ে অনুমোদনের জন্য প্রেরণ। বিদ্যালয়ের সম্পদ গায়েব: সরকারি বিধিমালা উপেক্ষা করে বিদ্যালয়ের পুরাতন বেঞ্চসমূহ কোনো প্রকার স্বচ্ছতা ও সরকারি আদেশ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অপসারণ ও স্থানান্তর।আর্থিক অস্বচ্ছতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত এই বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা ব্যয়ের সন্তোষজনক ও স্বচ্ছ হিসাব প্রদানে ব্যর্থতা। অনুসন্ধানে আরও জানা গেছে, সরকারি ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক (৫+) শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ০১/০১/২০২৫ তারিখে ন্যূনতম ৫ বছর পূর্ণ হওয়ার কথা। তবে জমাকৃত নথিপত্রে দেখা গেছে, মোাঃ জোবায়ের হোসেন জারিফ (জন্ম তারিখ: ২২/০৫/২০২১) এবং মোছাঃ মেহেজাবিন ইসলাম সিনথিয়া (জন্ম তারিখ: ০৪/০৮/২০২১) এর মতো শিশুদের সরকারি নিয়ম উপেক্ষা করে প্রাক-প্রাথমিকে ভর্তি করা হয়েছে, যাদের বয়স ৪ বছরেরও কম। অভিযোগ রয়েছে, এসব কম বয়সী শিক্ষার্থীর অভিভাবকদের ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করার অসৎ উদ্দেশ্যেই এই অবৈধ ভর্তির আশ্রয় নেওয়া হয়েছে। ভুক্তভোগী অভিভাবক মোছাঃ মর্জিনা আক্তার তার অভিযোগে মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার ঘটনার বিচার, প্রার্থীদের সনদপত্র যাচাই, অবৈধ ভর্তি বাতিল, বিদ্যালয়ের পুরাতন বেঞ্চ অপসারণের তদন্ত এবং ক্ষুদ্র মেরামতের টাকা ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি জানিয়েছেন। এই আবেদনের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গাইবান্ধা সদর বরাবরও পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews