পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন
এ কে সরকার কালীগঞ্জ (গাজীপুর) :
শিক্ষার মান উন্নয়ন, দক্ষ, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি হ মানসম্মত শিক্ষা। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নির্মাণ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সরকার এবং সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সকল শিক্ষার্থীকে মাদক থেকে দূরে থাকার জন্য আহবান করে বলেন মাদক নিজের জীবনকে ধ্বংস করে, একটি সুন্দর পরিবার ধ্বংস করে। সুতরাং তোমরা মাদককে না বলো। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, ভাল ফলাফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্র¯‘ত হওয়ার আহবান জানান। রবিবার সকালে পূবাইল আদর্শ কলেজের চারতলা ভবনের উদ্বোধনী ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন। গাজীপুরের জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও পূবাইল আদর্শ কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এম রকিবুল হাসান এর সভাপতিত্বে কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। পূবাইল আদর্শ কলেজের গভর্নিং বোর্ডের সদস্য ও কলেজের প্রফেসর মো. ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ, পুবাইল থানা বিএনপির সভাপতি মো. মনির হোসেন শিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, পূবাইল আদর্শ কলেজের গভর্নিং বোর্ডের সদস্য সাখাওয়াত হোসেন খোকন প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে ৪১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, ওয়ার্ড যুবদল সভাপতি মোবারক হোসেন মোল্লা, ৪১নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মো. পনির হোসেন সহ গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন। পরিশেষে পরীক্ষার্থীদের সুস্বা¯’্য, মেধার বিকাশ, কাঙ্খিত ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ শিক্ষা প্রতিষ্ঠান ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।