ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন !
মোঃ আনভিল বাপ্পি, ঘোড়াঘাট, দিনাজপুর :
দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় পৌরসভা এলাকায় এই চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন (এমপি) মহোদয়ের পক্ষে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন, এ সময় উপস্থিত ছিলেন , ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার,ফরিদ আলম,যুবদল নেতা আরিফুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।