শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !

সাথী সুলতানা, সিরাজগঞ্জ :

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ খ্রি. এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত ক্যাম্পইনে সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এই কর্মসূচি’র আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে জাতীয় ভিটামিন”এ”ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সিরাজগঞ্জে ৪’লাখ৬৭হাজার ১০৩ জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এই ভিটামিন-এ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যে ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে,রোববার (২৮ জুন-২০২৬খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন। এসময়  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীন আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক  মোহাম্মদ ফারুক আহামেদ,সিরাজগঞ্জ  সিভিল সার্জন কার্যালয়ের  ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া তাসমিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমীন খন্দকার, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ,কে,এম,ফরহাদ হোসাইন,  সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ শহিদুল ইসলাম, “ইউনিসেফ” সিরাজগঞ্জের জেলা মাইসিন অফিসার মোছাঃ হোসনে আরা বেগম প্রমুখ।  উদ্বোধন অনুষ্ঠানে  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকগণ গণমান্যব্যক্তিরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা, রাতকানা রোগসহ বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সব কেন্দ্রে নিরাপদ ও সুষ্ঠুভাবে ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews