শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আবু রায়হান,জয়পুরহাট :

জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় বন্দনা রানি দাস নামে এক গৃহবধুর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে তাকে তার স্বামী মারপিট করে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী রাজকুমার দাসকে আটক করেছে পুলিশ।  আটককৃত রাজকুমার দাস সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাবলু দাসের ছেলে।  পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজকুমার দাস বিভিন্ন সময় তার স্ত্রীকে নির্যাতন করতেন। গতরাতে সেলাই মেশিন নেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী তার স্ত্রীকে মারধরও করে। পরে ভোররাতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় গৃহবধুর শশুর। এসময় লাশ নামিয়ে রেখে স্থানীয়দের খবর দেন গৃহবধুর স্বামীর পরিবার। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী রাজকুমারকে। এছাড়াও স্থানীয়রা জানান, রাজকুমার পরকীয়া আসক্তির কারণে তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতো। এটি পরিকল্পিত হত্যাকান্ড।  জয়পুরহাট থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহ নিচে নামানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews