শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় !

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় !

রমজান আলী, রাজশাহী :

রাজশাহী জেলার মতিহার থানার বিনোদপুর বিহাস মোড়ে, মানবাধিকার অফিসে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭-এর সম্মেলন ও মিলনমেলার আয়জন করেন  উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্টানটি অনুষ্ঠিত হয়।  বিএমএসএস এর প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ-এর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মো: সাইফুল ইসলাম বুলবুল-কে সভাপতি ও এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে সাধারন সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবসা নয়- সংগঠন, নেতা নয়-সহযোদ্ধা হয়ে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা-মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে এবং রাজপথে থেকে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস রাজশাহী বিভাগের উপদেষ্টা ও জাতীয় দৈনিক সময়ের কাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ আলী পুলক, উপদেষ্টা ও দৈনিক সংবাদ ভূমির সম্পাদক মো. খালেদ মাহমুদ সুজন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. নাসিম উদ্দিন,।  মো. রমজান আলী সরদার চ্যানেল বাগমারা ও  ভোরের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজশাহী। নতুন ভূবন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আলমগীর কায়সার রাসেল। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয়সহ অন্যান্যদের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচছা দেওয়া হয়। এছাড়া সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান শ্যামল বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।”সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোনয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবাধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাসুদ আলী পুলক (দৈনিক সময়ের কাগজ), মো. রমজান আলী সরদার, চ্যানেল বাগমারা ও ভোরের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজশাহী,। মো. সাইফুল ইসলাম বুলবুল (ক্রাইম ওয়াচ রিপোর্ট), মো. মনিরুল ইসলাম (ডেনাইট সংবাদ), মো: রাজু আহমেদ (দৈনিক অভিযোগ বার্তা, সহ-সম্পাদক ও কালবেলা দুর্গাপুর উপজেলা প্রতিনিধি), মো. নাসিম উদ্দিন, এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল (দৈনিক অভিযোগ বার্তা), মো. জাহাঙ্গীর আলম মিলন, মো. ইব্রাহিম পারভেজ, মো. রুবেল হাসান,  এবং মো. আলমগীর হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews