শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত

এম এ কে সরকার, মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়।সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান আরও উন্নত করা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews