শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
৯০ বছরের বিদ্যালয় শিক্ষার্থীদের  নিরব আতঙ্ক !!  তারাগঞ্জে ডিবি পুলিশের হাতে এক ভিসা জালিয়াতি ও প্রতারক গ্রেফতার, সরঞ্জাম জব্দ  ! সরকারি জমি দখলের মরিয়া চেষ্টা: এসিল্যান্ডের বাধাতেও ক্ষান্ত হচ্ছে না ভূমিদস্যুরা ! মেঘনায় ইয়াবাসহ মা-মেয়ে ও মাদকসেবী যুবক আটক, আদালতের পৃথক সাজা ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ! চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের রহিম ! কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে সামিদুলের ‘বাধা’

মেঘনায় ইয়াবাসহ মা-মেয়ে ও মাদকসেবী যুবক আটক, আদালতের পৃথক সাজা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

মেঘনায় ইয়াবাসহ মা-মেয়ে ও মাদকসেবী যুবক আটক, আদালতের পৃথক সাজা

এম এ কে সরকার, মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় ইয়াবা বিক্রির সময় মা-মেয়ে ও এক মাদকসেবী যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ৩০ দিন এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত প্রায় ১০টার দিকে শিকিরগাঁও এলাকায় রিনা আক্তারের দোকানে অভিযান চালিয়ে এলাকাবাসী তাঁদের আটক করে। পরে খবর পেয়ে মেঘনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন— শিকিরগাঁও এলাকার মৃত সুন্দর আলীর স্ত্রী আবেদা বেগম (৬০), তাঁর মেয়ে রিনা আক্তার (৩০) এবং লক্ষণখোলা গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩০)। জানা গেছে, মা-মেয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা তাঁদের হাতে-নাতে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে এক মাদকসেবী যুবককেও আটক করা হয়। পরে মেঘনা থানা পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে আবেদা বেগম ও রিনা আক্তারকে ৩০ দিন করে এবং মাদকসেবী জাহাঙ্গীরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews