রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

তারাগঞ্জে ডিবি পুলিশের হাতে এক ভিসা জালিয়াতি ও প্রতারক গ্রেফতার, সরঞ্জাম জব্দ  !

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬



তারাগঞ্জে ডিবি পুলিশের হাতে এক ভিসা জালিয়াতি ও প্রতারক গ্রেফতার, সরঞ্জাম জব্দ  !

মোঃ আলমগীর হোসেন লেবু, রংপুর :

ডিবি পুলিশের অভিযানে ‘ভিসা জালিয়াতি এবং অনলাইন  কেসিনো প্রতারককে  রংপুরের  তারাগঞ্জ  উপজেলা কুশা ডাঙ্গাপাড়া গ্রামের জুলফিকার আলী পুত্র আল ফরহাদ ইসলাম পাভেল (২২) কে ভাই ভাই টেলিকম,তার পিতার দোকানের ভেতর থেকে মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হার্ড কপি সহ ২৬জুন/২৬ রোজ শনিবার ২৩:৪৫ ঘটিকায় তাকে  গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে গ্রেফতারকৃত ব্যক্তি  অনলাইন মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে ও ভিসা জালিয়াতি করে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত পাভেল  দীর্ঘদিন থেকে বিভিন্ন অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত  রেখেছি।” এই ব্যাপারে রংপুরের তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews