শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় ইয়াবাসহ মা-মেয়ে ও মাদকসেবী যুবক আটক, আদালতের পৃথক সাজা ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ! চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের রহিম ! কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে সামিদুলের ‘বাধা’ সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর !

চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের রহিম !

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের রহিম !

আব্দুস সালাম, দিনাজপুর  :

চাকরির পেছনে না ছুটে কৃষিতে ভাগ্যবদল করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুর রহিম । সম্পূর্ণ জৈব সার ও বিষমুক্ত পদ্ধতিতে উন্নত জাতের দেশি পটল চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। তাঁর এই অভাবনীয় সাফল্য এখন সবার মুখে মুখে।  রহিম চলতি মৌসুমে মাত্র ৪৫ শতক জমিতে দেশি জাতের পটলের আবাদ করেন। জমি প্রস্তুত, বীজ, সার ও সেচসহ তাঁর মোট খরচ হয় প্রায় ৫২ হাজার টাকা। আর এ পর্যন্ত তিনি পটল বিক্রি করেছেন ১ লাখ ৭০ হাজার টাকার। ফলে সব খরচ বাদে মাত্র এক মৌসুমেই তাঁর নিট লাভ হয়েছে ১ লাখ ১৮ হাজার টাকা। রহিম জানান, স্থানীয় বাজারে এই পটলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় তিনি দারুণ লাভবান হয়েছেন। রহিমের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন পটল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় পাইকারেরা প্রতিদিন জমি থেকেই গুণগত মানসম্পন্ন এই পটল কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। রহিমের মতো প্রায় অর্ধশতাধিক শিক্ষিত তরুণ এবার পটল চাষে সফল হয়েছেন। কৃষি বিভাগ থেকে তাঁদের আইপিএম প্রযুক্তিসহ সব ধরনের আধুনিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, শিক্ষিত যুবকেরা কৃষিতে সম্পৃক্ত হওয়া দেশের জন্য বড় একটি ইতিবাচক পরিবর্তন। সঠিক পরিকল্পনা ও শ্রম দিলে যে কৃষিতেই ক্যারিয়ার গড়া সম্ভব, রহিম এখন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews