শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬



‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১
‎

‎সানোয়ারুল ইসলাম সোহান, রংপুর :
‎
‎রংপুর জেলার  পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায় এর তত্ত্বাবধানে, ডিবি’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ২৬/০৬/২০২৬ খ্রি. ২৩:৪৫ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ  থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের  অভিযুক্ত মোঃ ফরহাদ ইসলাম পাভেল এর পিতার মালিকানাধীন ভাই ভাই টেলিকম দোকানের ভিতর হতে  একটি মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হার্ড কপি উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয় এবং  অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায় ধৃত অভিযুক্ত ফরহাদ অনলাইনের মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে ও ভিসা জালিয়াতি করে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল। ধৃত অভিযুক্তের পূর্ণাঙ্গ নাম আল ফরহাদ ইসলাম পাভেল(২২), পিতা- জুলফিকার আলী, মাতা- পারভিন বেগম, কুর্শা ডাঙ্গাপাড়া থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হ প্রতিবেদককে  বলেন,  গ্রেফতারকৃত আসামি  বিভিন্ন অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়া ও মাদকের বিরুদ্ধে  অভিযান চলমান রেখেছি।” এই ব্যাপারে রংপুরের তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews