শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬



​তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন

ফালু মিয়া,নরসিংদী :

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন (শুক্রবার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​এ বছরের আন্তর্জাতিক প্রতিপাদ্য “World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses”-কে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়া।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,

​”মাদকের অপব্যবহার রোধে এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সর্বস্তরের জনগণকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

​অনুষ্ঠানে মাদক নির্মূল ও সচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উদ্ভাবনী কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে মাদকবিরোধী সচেতনতা লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গণমাধ্যমকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এম এ আওয়াল এবং সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম মতিসহ স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ। বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews