বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন । ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ ! দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ! রাষ্ট্রহীন জীবনে  রোহিঙ্গারা,  নেই কোন নিশ্চয়তা দেশে ফেরার ! কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়!

হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন ।

মোঃ সোলাইমান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের হাটহাজারীতে চাচার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) মূলে প্রাপ্ত জমি নিয়ে বিরোধের জেরে জীবননাশের আশঙ্কার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভাতিজা। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের বাসিন্দা মো. তৈয়ব। লিখিত বক্তব্যে তিনি জানান, তার আপন চাচা নুরুল আলম পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রির প্রস্তাব দিলে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওমানপ্রবাসী ইয়াছিনের মাধ্যমে ব্যাংক হিসাব ও অন্যান্য উপায়ে মোট ১০ লাখ টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে দরদাম অনুযায়ী মূল্য গ্রহণের পর নুরুল আলম স্বেচ্ছায় সংশ্লিষ্ট সম্পত্তির দেখাশোনা ও ব্যবস্থাপনার জন্য তার নামে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) প্রদান করেন। তৈয়ব দাবি করেন, ওই আমমোক্তারনামার ভিত্তিতে তিনি সম্পত্তির কিছু অংশ বিক্রয়ও করেছেন এবং সংশ্লিষ্ট জমির নামজারি খতিয়ান সম্পন্ন হয়েছে। তবে প্রায় ১৩ মাস পর এসে তার চাচা পাওয়ার অব অ্যাটর্নির বিষয়টি অস্বীকার করে বিভিন্ন মহলের প্ররোচনায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নুরুল আলম ও তার সহযোগীরা সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈয়ব। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews