বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন । ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ ! দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ! রাষ্ট্রহীন জীবনে  রোহিঙ্গারা,  নেই কোন নিশ্চয়তা দেশে ফেরার ! কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়!

ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ !

আব্দুস সালাম, দিনাজপুর :

কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দিনাজপুরের ফুলবাড়ীতে দিনব্যাপী আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করেছে ব্র্যাক। বৃহস্পতিবার (২৫ জুন) ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং মাইক্রোফাইন্যান্সের অর্থায়নে ফুলবাড়ী আঞ্চলিক কার্যালয়ে এই কার্যক্রমের আয়োজন করা হয়। প্রশিক্ষণে তিন বছরে জীবন দক্ষতা উন্নয়নমূলক ২৪টি সেশন সম্পন্নকারী বিভিন্ন স্কুল-কলেজের ২৮ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী অংশ নেন। কর্মশালায় তাদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে হাঁস-মুরগি পালনের বিস্তারিত প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগি, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এর মধ্যে ৫ জন কিশোরীর প্রত্যেককে ৩,১৫০ টাকা মূল্যের ২০টি হাঁস ও নগদ ২,৮৫০ টাকা এবং ২৩ জনের প্রত্যেককে ৩,৮০০ টাকা মূল্যের ২০টি মুরগি ও নগদ ২,২০০ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। তিনি ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাকের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এ.কে. এম জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল ও ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর অমল কুমার দাম। আলোচনা পর্বে অতিথিবৃন্দ বাল্যবিয়ে রোধ, নারীর অধিকার ও শিক্ষা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারী কিশোরীরা জানান, এই বাস্তবমুখী জ্ঞান কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews