শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  !

হাবিবুর রহমান হাবিব, নীলফামারী :

নীলফামারী মিনি স্টেডিয়ামে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে “সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬- এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদুর রহমান মামুন,নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়বুর  রহমান মানিক।  উদ্বোধনী টিম নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অধিনায়ক এন.এম হামিদী বাবু এবং ডিমলা সাংবাদিক একাদশের অধিনায়ক মিরাজ, টিসিএ’র সভাপতি সোহেল, নীলফামারী রিপোর্টার্স ক্লিবের সভাপতি ও টিম ম‍্যানেজার তৈয়বুর রহমান মানিক প্রমূখ। নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দলীয় অধিনায়ক এন.এম হামিদী বাবু বলেন, খেলায় টসে জিতে নীলফামারী রিপোর্টার্স ক্লাব ব‍্যাটিং করে ১০ ওভারে ১০৫ রান টার্গেট দেয়  ডিমলা সাংবাদিক একাদশকে জবাবে ডিমলা সাংবাদিক একাদশ ১০ ওভার শেষে ৯৪ রান করে। ১১ রানে বিজয়ী হয়ে নীলফামারী রিপোর্টার্স ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করেন। তিনি নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সকল খেলোয়াদের ভালো খেলার জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান.নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি। মোঃ তৈয়বুর রহমান মানিক বলেন নীলফামারী রিপোর্টার্স ক্লাবের টিম আগামী সেমিফাইনালে ও আরো ভালো করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews