বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি ! লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা ! ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার করা যাবে আবেদন । বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার ! পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ ! পিবিআই ঢাকা জেলা কর্তৃক দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন ! ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার ! নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ ! জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ! একই টালে গ্রীষ্মের সবজি, শীতে আগাম সিম—লাভের পথে কালীগঞ্জের কৃষক !

ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার !

তরিকুল ইসলাম :

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। ফলে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি উচ্চতর প্রটোকল সুবিধা পাবেন। বুধবার ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ কারণে ভারতের বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় প্রটোকল ক্রমতালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় টেবিল অব প্রিসিডেন্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে ভারতের প্রটোকল তালিকায় কোনো স্থায়ী পরিবর্তন আসছে না। টেবিল অব প্রিসিডেন্স হলো ভারতের একটি সরকারি প্রটোকল তালিকা, যেখানে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিভিন্ন পদধারী ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের অগ্রাধিকারক্রম নির্ধারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews