বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি ! লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা ! ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার করা যাবে আবেদন । বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার ! পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ ! পিবিআই ঢাকা জেলা কর্তৃক দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন ! ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার ! নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ ! জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ! একই টালে গ্রীষ্মের সবজি, শীতে আগাম সিম—লাভের পথে কালীগঞ্জের কৃষক !

বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার !

আলী উবায়েদ ইমন,মৌলভীবাজার  :

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩টি বিদেশি পিস্তল,৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ (২৩টি টিউব) ২৪টি ডেটোনেটর ও ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার। ২টি ধারালো কুকরি চাপাতি জব্দ করে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বড় ধরনের অস্ত্র ও বিস্ফোরকের চালান অনুপ্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিল বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বিওসিটিলা বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের ‘মিশন’ নামক সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের একটি দলকে দেখতে পায় বিজিবি। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে, রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।  পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews