বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার ! পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ ! সিবিআই ঢাকা জেলা কর্তৃক দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, ! ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার ! নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ ! জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ! একই টালে গ্রীষ্মের সবজি, শীতে আগাম সিম—লাভের পথে কালীগঞ্জের কৃষক ! ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্র্যাচুইটির টাকা আত্মসাতের অভিযোগ ! কালীগঞ্জে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮ ! কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার !

নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ !

 মেহেদী হাসান (অন্তর),নওগাঁ :

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবার নামে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে অফিসের ভেতরে এক দালালের টেবিলে ঘুষ হিসেবে নেওয়া ৫ হাজার টাকা পাওয়া যায়। অভিযুক্ত ওই দালাল রায়হান নিজেকে অফিস স্টাফ পরিচয় দিয়ে বলেন, জমির খাজনা বাবদ টাকা গ্রহণ করে তিনি নিজের বিকাশ নম্বর থেকে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি; শুধু দাবি করেন, চুক্তিভিত্তিক কাজ করছেন। এ বিষয়ে খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর বলেন, সেবা নিতে আসা ব্যক্তিদের অনলাইন ফি তারা নগদে গ্রহণ করেন এবং পরে বিকাশের মাধ্যমে জমা দেন। তিনি দাবি করেন, “সরকার রাজস্ব বৃদ্ধির নির্দেশনা দিয়েছে, তাই আমরা সেবা নিশ্চিত করতে নগদ নিচ্ছি।” তবে অফিসে দালাল রায়হানের উপস্থিতি ও তার নিয়োগ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি। অন্যদিকে, মহাদেবপুরের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, “রায়হান নামে ওই অফিসে কোনো অনুমোদিত ব্যক্তি নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, নগদ অর্থ গ্রহণের ভিডিও প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে, দেশের সুনামধন্য টেলিভিশন চ্যানেল চ্যানেল এস টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ঢাকা টুডেসহ বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) এক লিখিত চিঠির মাধ্যমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধরকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণ ক্যাশলেস সেবা দেওয়ার কথা। কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews