শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি ।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬



সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি ।

বিশ্বজিৎ মন্ডল ,ঢাকা :

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী-এর কথিত অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ)। একই সঙ্গে ওই কর্মকর্তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে আইজেএফের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক কেএম আবদুল মজিদ এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, একজন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এটি শুধু সাংবাদিকদের প্রতি অসম্মান নয়, বরং মুক্ত গণমাধ্যমের চেতনার প্রতিও অবজ্ঞার শামিল। দায়িত্বশীল পদে থেকে আরও সংযত ও পেশাদার আচরণ প্রত্যাশিত ছিল। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক সমাজকে অপমান করে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সরকারি দায়িত্বে থেকে এমন মন্তব্য করার বিষয়ে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইজেএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো বক্তব্য বা আচরণ সংগঠনটি মেনে নেবে না। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সম্মান রক্ষায় আইজেএফ সবসময় সোচ্চার থাকবে। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রয়োজনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করে আইজেএফ। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আইজেএফের প্রচার ও দফতর সম্পাদক শিকদার মুরাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews