শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

শ্রেণিকক্ষে বারবার ছাদ ধস: আতঙ্কে দিন কাটছে নগরঘাটা রহমতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শ্রেণিকক্ষে বারবার ছাদ ধস: আতঙ্কে দিন কাটছে নগরঘাটা রহমতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের !

আব্দুর রহমান,সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে দৈনিক সমাবেশে (অ্যাসেম্বলি) থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। অতীতেও ঘটেছে দুর্ঘটনা স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও এই একই শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে শিবানী ব্যানার্জী নামে বিদ্যালয়ের এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছিলেন। ওই ঘটনার পর ভবনটি সংস্কার বা ঝুঁকিমুক্ত করার জোর দাবি উঠলেও দৃশ্যমান বা স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। আতঙ্ক ও ক্ষোভ বারবার এই ধসের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী এখন ওই ঝুঁকিপূর্ণ কক্ষে বসে ক্লাস করতে অনীহা প্রকাশ করছে। উদ্বিগ্ন এক অভিভাবক বলেন, “একটা শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মৃত্যুফাঁদ রেখে কীভাবে পাঠদান চলতে পারে? আমাদের সন্তানরা এখানে পড়তে আসে, মরতে নয়। দ্রুত বিকল্প ব্যবস্থা বা ভবন সংস্কার না করলে আমরা বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দেব।” কর্তৃপক্ষের বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা বাধ্য হয়ে চরম ঝুঁকির মধ্যেই শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছি। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষকরা সবাই দুশ্চিন্তায় আছেন। আমরা ইতিমধ্যেই উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে জানিয়েছি এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।” এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত আবেদনও তারা পেয়েছেন। তিনি বলেন, “বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত ভবনটির বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” স্থানীয় সচেতন মহলের দাবি, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতি দ্রুত যেন বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews