শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

সোনারগাঁয়ে যুবলীগ নেতার সন্ত্রাসী হামলা: শিশুসহ ৩ জন গুরুতর আহত, এলাকায় চরম ক্ষোভ !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সোনারগাঁয়ে যুবলীগ নেতার সন্ত্রাসী হামলা: শিশুসহ ৩ জন গুরুতর আহত, এলাকায় চরম ক্ষোভ !

আনিসুর রহমান সোনারগাঁ  :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এক যুবলীগ নেতার নেতৃত্বে সংঘবদ্ধ হামলার ঘটনায় ১২ বছরের এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী পূর্ব শত্রুতার জের ধরে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে অসহায় দুলাল মিয়ার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়া ও তার চাচার ওপর এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা নির্মমভাবে ১২ বছর বয়সী শিশু জুবায়েরের ওপরও হামলা চালায়। অভিযোগ রয়েছে, রাস্তায় পড়ে থাকা একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করা হলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। শিশুটির রক্তে তার জামা-কাপড় ভিজে যায়, যা উপস্থিত লোকজনকে হতবাক করে। দুলাল মিয়ার আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত শিশু জুবায়েরসহ তিনজনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী দুলাল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে এবং নিরীহ মানুষের ওপর এমন সন্ত্রাসী হামলার কঠোর বিচার নিশ্চিত করতে হবে।স্থানীয়দের দাবি, শিশুর ওপর হামলার মতো অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা না হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews