শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুনি ও সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে কোনো আপস নেই: দিনাজপুরে ছাত্র-জনতার হুঁশিয়ারি !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬



খুনি ও সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে কোনো আপস নেই: দিনাজপুরে ছাত্র-জনতার হুঁশিয়ারি !

আব্দুস সালাম, দিনাজপুর :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অতীত ও বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী যেকোনো ধরনের তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার সামনে সংগঠনের জেলা শাখার ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ শাহীন হোসেন এবং সদস্য সচিব মোঃ মাসুম হোসেন। কর্মসূচিতে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে সমবেত ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা আহ্বায়ক মোঃ শাহীন হোসেন বলেন, বিগত জুলাই গণ-অভ্যুত্থানে খুনি হাসিনা ও তার স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের সন্ত্রাসী নেতা-কর্মীরা এদেশের প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে নির্মম ও পৈশাচিক উপায়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে।তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সুসংগঠিত জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। এই খুনি ও গণহত্যাকারীদের সাথে কোনো ধরনের আপস বা আঁতাত এদেশের বিপ্লবী ছাত্র-জনতা মেনে নেবে না। বক্তব্যে তিনি আরও কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, এই ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলার মাটিতে আর কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। এরা সুযোগ পেলেই বিষধর সাপের মতো সাধারণ মানুষের ওপর ছোবল মারবে। ফ্যাসিবাদী ও সন্ত্রাসী যেকোনো ধরনের চোরাগোপ্তা তৎপরতা ও ষড়যন্ত্র চিরতরে রুখে দিতে তিনি সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার, সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। কর্মসূচি থেকে অবিলম্বে জুলাই গণহত্যার সাথে জড়িত সকল খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews