শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

শহর পরিচ্ছন্ন রাখেন যারা, তাদের বসতিতেই আবর্জনার স্তুপ: শেরপুরের হরিজন পল্লীতে চরম দুর্ভোগ !

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

শহর পরিচ্ছন্ন রাখেন যারা, তাদের বসতিতেই আবর্জনার স্তুপ: শেরপুরের হরিজন পল্লীতে চরম দুর্ভোগ !

সুমন কুমার দে,শেরপুর :

শেরপুর পৌরসভার আওতাধীন পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন শহরের রাস্তাঘাট, অফিস-আদালত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত থাকেন। শহরকে পরিচ্ছন্ন রাখতে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব পরিচ্ছন্নতা কর্মীর নিজস্ব আবাসস্থল পৌর শহরের সজবর খিলা মহল্লার হরিজন পল্লীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এলাকাটির চারপাশে আবর্জনা ও ময়লার স্তুপ জমে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্গন্ধে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে পরিবেশটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়টি দেখভাল করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব হলেও সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সমস্যাগুলো বছরের পর বছর ধরে রয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। জেলার সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে হরিজন পল্লী পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews