রাজশাহী বাগমারার হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের ুএকাডেমি ভবনের ভিক্তির স্থাপন !
রমজান আলী,রাজশাহী বাগমারা :
রাজশাহী বাগমারা উপজেলার হাট গঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উক্ত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব জনাব রেজাউল করিম টুটুল ও অত্র উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ ইয়াছিন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল) জনাব আল আমিন, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এবং নির্মাণাধীন প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। জনাব রেজাউল করিম টুটুলের উদ্যোগ ও প্রচেষ্টায় ভবনটি সরকারি অনুমোদন লাভ করে এবং নির্মাণকাজ বাস্তবায়নের পথ সুগম হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত