মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা !

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা !

হাসান মোর্শেদ, দিঘীনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)। সোমবার (২২ জুন) সকালে বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চান বাঙ্গালো কার্বারী পাড়ায় দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন (৪-ইবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। তিনি বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে এ উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” জানা যায়, ধনপাতাছড়া এলাকার করুনা চান বাঙ্গালো কার্বারী পাড়ার প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। দুর্গম পাহাড়ি এ জনপদের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে স্থানীয়দের দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী এলাকার বাসিন্দারা। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, “দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছিলেন। দীঘিনালা জোনের এ উদ্যোগ স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এজন্য এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দীঘিনালা জোনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা এ মানবিক উদ্যোগকে দুর্গম পাহাড়ি জনপদের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews