শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

সফলতার দৃষ্টান্ত: হিলিতে হাঁস পালন করে স্বাবলম্বী মাহফুজার !

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬

সফলতার দৃষ্টান্ত: হিলিতে হাঁস পালন করে স্বাবলম্বী মাহফুজার !

আব্দুস সালাম, দিনাজপুর :

দিনাজপুরের হিলির রিকাবি চকচকা গ্রামের যুবক মাহফুজার রহমান হাঁস পালন করে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন। ২০২২ সালে ইউটিউব দেখে মাত্র ১০০টি দেশি হাঁস নিয়ে যাত্রা শুরু করলেও, চার বছরের ব্যবধানে বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারে। প্রাকৃতিক উপায়ে লালনপালন করা এই খামার থেকে সব খরচ বাদ দিয়ে বছরে তার আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা। মাহফুজার জানান, বাজারে ডিম ও মাংসের ভালো চাহিদা থাকায় ধাপে ধাপে তিনি খামারের পরিধি বাড়িয়েছেন। প্রতি পিস হাঁস ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তার এই উদ্যোগে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার আরও ৫ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খামারের শ্রমিক আব্দুর রহিম জানান, এখানে কাজ করে এখন তার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ ভালোভাবে চলছে। বাজারে গরুর মাংস ও মুরগির দাম বেশি থাকায় ক্রেতাদের কাছে এই দেশি হাঁসের বেশ চাহিদা রয়েছে। মাহফুজারের এই সাফল্য দেখে আশেপাশের অনেক বেকার যুবকও এখন অল্প পুঁজিতে হাঁসের খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন। হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন জানান, অঞ্চলে হাঁস পালনের আগ্রহ দিন দিন বাড়ছে। নতুন খামারিদের প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ, খাদ্য সহায়তার তথ্য ও সুলভ মূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews