শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬



আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা !

কাজী বাবলা, পাবনা :

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। শনিবার (২০জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্খা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ্#৩৯;মাল্টি- মোডাল্#৩৯; যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। রেল যোগাযোগ নিয়ে তিনি বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে কোচ এলেই আগস্ট মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া, ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা। বিকেলে মন্ত্রী রবিউল আলম পাবনা শহরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা বিতরণ কর্মসূচীতে অংশ গ্রহন শেষে শহীদ বুলবুল সরকারী কলেজে পুর্নমিলনী অনুষ্ঠানে যোগদান করেন। বিকেল ৬টায় জেলা প্রশাসন আয়োজিত পাবনা শিল্পকলা একাডেমীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে পাবনা জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews