শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬



দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত দেলোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার (১৯ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার মামলা নং-১১/১০১-এর এজাহারভুক্ত আসামি মো. নাসির উদ্দিন (৪৫) ও সালে মুসা (৩০)-কে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তারা মামলার যথাক্রমে ১ ও ১৪ নম্বর আসামি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে দিবাগত রাতে উপজেলার তুলাতুলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের ভাই আবদুল বাতেন মৃধা বাদী হয়ে মেঘনা থানায় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।মেঘনা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews