শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

দিনাজপুরে বাড়ছে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি চাষ

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

দিনাজপুরে বাড়ছে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি চাষ

আব্দুস সালাম, দিনাজপুর :

​দিনাজপুরে রাসায়নিক কীটনাশক ও সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রবণতা বাড়ছে। উৎপাদন খরচ হ্রাস, বাজারে ভালো দাম এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে জেলার কৃষকরা এখন আধুনিক ও সমন্বিত বালাইনাশক পদ্ধতির দিকে ঝুঁকছেন।
​সদর উপজেলার আস্করপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় করলা, লাউ, বেগুন, ঝিঙা, মরিচ ও পটলসহ নানা ধরনের মৌসুমি সবজির ব্যাপক ফলন হচ্ছে। এখানকার উৎপাদিত বিষমুক্ত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহ করা হচ্ছে। ​ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকরা এখন কীটনাশকের পরিবর্তে ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও আলোক ফাঁদের মতো আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জৈব সার ব্যবহার করছেন। স্থানীয় কৃষক মাইনুল ও আব্দুল্লাহ জানান, জৈব পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচ অনেক কমেছে। বাজারে নিরাপদ সবজির চাহিদা বেশি থাকায় তারা ভালো দাম পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।
​দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন জানান, জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews