শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম ।

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬



রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম ।

মুহঃ কাওসার আলী,গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে তিনি স্টেশনটির সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং রেলওয়ের অবকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এবং গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। এছাড়াও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।  স্টেশন পরিদর্শনকালে রেল সচিব প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, সিগন্যাল ব্যবস্থা এবং স্টেশন চত্বর ঘুরে দেখেন। তিনি উপস্থিত রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি স্টেশনের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ তাগিদ দেন। এদিকে, সচিবের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রহনপুর রেল স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর (ল্যান্ড পোর্ট) হিসেবে কার্যকর করা। ভারতের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা। যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা। সচিব মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে স্থানীয়দের এই দাবিগুলো শোনেন। তিনি রহনপুর রেল স্টেশনের অর্থনৈতিক ও যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে এসব বিষয়ে যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews