শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে “কবি ওমর আলীর জীবন ও সাহিত্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬



পাবিপ্রবিতে “কবি ওমর আলীর জীবন ও সাহিত্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত !

কাজী বাবলা,পাবনা  :

বাংলা সাহিত্যের রোমান্টিক প্রেমের ও সৌন্দর্য চেতনার কবি ওমর আলীর জীবন ও সাহিত্য নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির আয়োজনে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীরের সভাপতিত্বে আলোচনা করেন, গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক ড. আবুল হাসনাত চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন, পাবিপ্রবি’র বাংলা বিভাগের অধ্যাপক ড. এম আবদুল আলীম এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং পাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. মো. আশিরাফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তি আখতারুজ্জামান আখতার এবং বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান রোহান। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন, যাঁরা প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকেও তাঁদের সৃষ্টি কর্মের মধ্য দিয়ে একটি স্বতন্ত্র সাহিত্যভুবন নির্মাণ করেছেন। কবি ওমর আলী সেই বিরল কবিদের একজন। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন কবি; বাংলার প্রকৃতি, পল্লীজীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম ও অস্তিত্ববোধ তাঁর কবিতার প্রধান উপজীব্য।” উপাচার্য আরো বলেন, “পাবনার মাটিতে জন্মগ্রহণকারী এই কবি তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে শুধু একটি অঞ্চলকে নয়; সমগ্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর কবিতায় আমরা দেখি বাংলার শস্যক্ষেত, নদী, গ্রাম, মানুষের স্বপ্ন ও সংগ্রামের এক নান্দনিক রূপায়ণ। তিনি আমাদের মনে করিয়ে দেন যে, একটি জাতির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি ও সাহিত্যের মধ্যেই সবচেয়ে বেশি গভীরভাবে সংরক্ষিত থাকে। উপাচার্য কবি ওমর আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সাহিত্যকর্ম আগামী প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাক, এ প্রত্যঅশা করেন।” আলোচকরা কবি ওমর আলীর জীবন, দর্শন, সাহিত্য সাধনা, কৃতী, তাঁর অবদান, জীবনবোধ, সমাজ, শিক্ষা, প্রেম ও প্রকৃতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মুহাম্মদ নুরুন্নবী। উল্লেখ্য, কবি ওমর আলী ১৯৩৯ সালে পাবনা জেলার চর শিবরামপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews